চিকিৎসার জন্য রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী মো. মোকছেদুর রহমান আবির জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা গুরুতর বিধায় ইউনাইডেট হাসপাতাল থেকে আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারওয়েজে ফ্লাইটে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে। নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে মেরুদণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন হবে।
ব্যারিস্টার রফিক ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া সিঙ্গাপুরে গেলেন। এছাড়া ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
কেএইচ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি