প্রিয়া সাহার অভিযোগে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ করেছেন তার সঙ্গে আমরা একমত নই।
তিনি বলেন, এমন অভিযোগে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমন গুরুতর অভিযোগের আগে অবশ্যই বিষয়টি নিয়ে ভেবে দেখা উচিত ছিল।
গোলাম মোহাম্মদ কাদের এমপি আরও বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারাও প্রিয়া সাহার অভিযোগে দ্বিমত প্রকাশ করেছেন।
শনিবার এক বিবৃতিতে জিএম কাদের বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশের মতো সম্প্রীতির এমন দৃষ্টান্ত নেই।
বাংলাদেশে শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য যেন অটুট থাকে সে জন্য সকলকে সচেতন থাকতেও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগের অনুরূপ প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
এইউএ/বিএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ একসময়ের নিস্তব্ধ বিএনপি কার্যালয় এখন মুখরিত রাজনৈতিক উৎসবে
- ২ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই ধারণ করে না বিএনপি: নাহিদ ইসলাম
- ৩ রাজধানীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মধ্যে জামায়াতের খাদ্য-বস্ত্র বিতরণ
- ৪ সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নে সাংগঠনিক দক্ষতাই প্রধান মানদণ্ড
- ৫ কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের মৃত্যুতে ফখরুলের শোক