রুশেমার আসনে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সালমা চৌধুরী
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সালমা চৌধুরী রুমা। তিনি রাজবাড়ীর প্রয়াত সংসদ সদস্য ওয়াজেদ চৌধুরীর মেয়ে।
এর আগে ১০ জুলাই এমপি রুশেমা বেগম মারা যাওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। সম্প্রতি তার জায়গায় সালমাকে মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সালমা চৌধুরীর বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ আগস্ট সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন সালমা ছাড়া আর কোনো প্রার্থী না থাকলে তাকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
এআর/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি