দুই জেলায় জাসাসের নতুন কমিটি
চাপাইনবাবগঞ্জ ও মৌলভীবাজার জেলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নতুন কমিটির অুনমোদন দেয়া হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল খান জেলা দুটির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।
চাপাইনবাবগঞ্জ জেলায় মো. জোনাব আলীকে সভাপতি, এহতেশামউল হক বাবুলকে সিনিয়র সহ-সভাপতি, মো. মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক, ইফতেখার আলম ডলারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জাহাঙ্গীর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি গঠন করা হয়েছে।
মৌলভীবাজার জেলায় মারুফ আহমেদকে সভাপতি, খন্দকার খালিকুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, সারওয়ার মজুমদার ইমনকে সাধারণ সম্পাদক, মো. মিলাদ হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীর হাসান চৌধুরীকেকে সাংগঠনিক সম্পাদক করে ৮৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কেএইচ/জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি