জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন সুজন দে
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজন দে-কে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর বানানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সুজন দের পদোন্নতি পত্র হস্তান্তর করা হয়। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায় প্রমুখ।
উল্লেখ্য, সুজন দে-কে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও জাতীয় পার্টির সঙ্গেথে সম্পৃক্ত করার জন্য বিশেষ দায়িত্ব প্রদান করেছেন- জাপা চেয়ারম্যান।
এইউএ/এএইচ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি