ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্ত সংগ্রহ করবে স্বেচ্ছাসেবক দল
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৫ অগাস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই কার্যক্রম শুরু হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহের লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে জানিয়ে জুয়েল বলেন, আগামীকাল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংগৃহীত রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সরবরাহ করা হবে।
কর্মসূচি সফল করে ডেঙ্গু আক্রান্তদের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
কেএইচ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি