কাশ্মীর ইস্যুতে মন্তব্য করতে নারাজ ওবায়দুল কাদের
ফাইল ছবি
কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
কাশ্মীর নিয়ে ভারতের নেয়া নতুন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের কোনো করণীয় আছে কি না -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি পর্যবেক্ষণ করলেও এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’
ডেঙ্গু প্রতিরোধের নামে দায় মেটানো ও অকার্যকর ওষুধ ছিটানোর দরকার নেই বলে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, দুই-চার দিনের মধ্যে মশক নিধনের কার্যকর ওষুধ ঢাকায় পৌঁছবে। তাই এ সময়ের মধ্যে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো প্রয়োজন নেই।
এইউএ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ২ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৩ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৪ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৫ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল