মওদুদের ছেলের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি আমান মওদুদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
একই সঙ্গে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনও মওদুদের ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে, গত শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমান মমতাজ মওদুদকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার তার অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছিল।
এমএম/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম