গাজীপুরের সাবেক পৌর মেয়র করিমের বিএনপিতে যোগদান
গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় বিএনপি মহাসচিব আব্দুল করিমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
যোগদান অনুষ্ঠানে করিম বলেন, বিগত দিনে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, গণতন্ত্র ছিল। সেই গণতন্ত্রকে আবারো প্রতিষ্ঠিত করতে আমি বিএনপিতে যোগদান করেছি।
গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বপালন কালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুল করিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ধন্যবাদ জানাই।
দলের বৈরী পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সময়ে করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। তার যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে। যে আমরা সঠিক পথে। আমাদের রাজনীতি সঠিক পথে আছে।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. হাসান উদ্দিন সরকার।
কেএইচ/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি