লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা
ফাইল ছবি
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় একটি বিমানে করে লন্ডনের উদ্দেশে রওয়ানা করেন তিনি।
এর আগে রাত ৮ টা ১০ মিনিটে নিজ বাসভবন ফিরোজা থেকে বের হয়ে রাত ৮টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া।
দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও বেগম জিয়া গৃহপরিচারিকা ফাতেমা বেগম।
ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ৪ বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল।
# বিমানবন্দরে খালেদা জিয়া
এমএম/এসকেডি/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির