আগুনে পোড়া বস্তির ৮০ পরিবারের পাশে বিএনপি
আগুনে পুড়ে যাওয়া মিরপুর-৭ নম্বরে ঝিলপাড়ে চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের নারী-শিশুদের মাঝে অর্থ সহায়তা দিয়েছে বিএনপি।
রোববার বিকেলে বিএনপির নারী ও শিশু অধিকার ফোরাম এই অর্থ সহায়তা দেয়।
সংগঠনের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই অর্থ সহায়তা দেয়া হয়। এতে সার্বিক সহযোগিতা করেন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে অংশ নেয়া এস এ সাজু।
এ বিষয়ে নিপুণ রায় বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের নারী ও শিশুদের স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে অর্থ সহায়তা দিয়েছি। আমাদের এ কাজে উৎসাহ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেশের সামর্থ্যবান মানুষদের প্রতি আহ্বান জানাব, এসব নিঃস্ব পরিবারের পাশে দাঁড়াতে।’
এ কর্মসূচিতে বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল, ফরিদা পারভীনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কেএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি