খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার দুপুরে নয়াপল্টনে এ মিছিল হয়।
‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ আয়োজিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া খালেদা জিয়া কারাবন্দি হওয়ার জন্য সরকারকে দায়ী করে, সরকারের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদ করে সরকারবিরোধী স্লোগান দেয়া হয় মিছিলে।
বিক্ষোভ মিছিলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের বেশকিছু নেতাকর্মী অংশ নেন।
কেএইচ/জেডএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি