ভিডিও কনফারেন্সে স্থায়ী কমিটির মতামত নেবেন তারেক
চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতাদের মতামত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামীকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন। এ বৈঠকে সার্বিক বিষয়ে নেতাদের মতামত নেবেন তিনি।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, ‘আগামীকাল শনিবার বিকেল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।’
জানা গেছে, রংপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মনোনয়ন, জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল, ছাত্রদলের বহিষ্কৃতদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, রোহিঙ্গা পরিস্থিতিসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় বৈঠকে প্রাধান্য পাবে।
কেএইচ/এনডিএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি