এরশাদের আসনে প্রার্থী ঠিক করতে ৮ সদস্যের বোর্ড
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার নির্বাচনী আসন রংপুর-৩ শূন্য হওয়ায় ওই আসনে প্রার্থী মনোনয়নের জন্য আট সদস্যবিশিষ্ট একটি পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে আহ্বায়ক ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সদস্য সচিব করে এ পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।
পার্লামেন্টারি বোর্ডের অপর সদস্যরা হলেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ার ও লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
আগামীকাল (২৫ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে রংপুর-৩ শূন্য আসনের ফরম বিতরণ করা হবে।
এইউএ/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি