কিশোরগঞ্জ যুবদল নেতা মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
কিশোরগঞ্জ যুবদল নেতা আলহাজ আল মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতঃপূর্বে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আল মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি