চট্টগ্রামে ছাত্রদল নেতা আটক
চট্টগ্রামে আকরাম উদ্দিন পাভেল নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় বৃহস্পতিবার সকালে উত্তর জেলা ছাত্রদলের এই সদস্যকে আটক করা হয়।
জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মশিউদৌলাহ রেজা সাংবাদিকদের বলেন, পাভেলের বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
পাভেল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অনুসারী হিসেবে হাটহাজারীতে পরিচিত। সে হাটহাজারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজমের ছেলে।
জীবন মুছা/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি