রংপুর-৩ আসন বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ সেপ্টেম্বর
রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মনোনয়ন ফরম বিক্রি করা হবে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ তথ্য জানান।
রিজভী বলেন, ‘রংপুর-৩ আসনে ৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিক্রি হবে। ৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দিতে হবে এবং ৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাশীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দেবেন।’
তিনি আরও বলেন, ‘মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ১০ হাজার টাকা এবং জমা দেয়ার জন্য প্রাথীকে ২৫ হাজার টাকা জমা দিতে হবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
কেএইচ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী