বুধবার ডিসি ও ইউএনওদের কাছে স্মারকলিপি দেবে জাসদ
সুশাসনের দাবিতে আগামীকাল বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা ও উপজেলা কমিটিগুলো জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করবে।
মঙ্গলবার দলটির সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার দলের সব জেলা-উপজেলা কমিটিকে সুশাসনের দাবিতে স্বস্ব জেলা ও উপজেলায় ডিসি ও ইউনওর কাছে স্মারকলিপি প্রদান করতে হবে।
জাসদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশের সব জেলা ও উপজেলায় ডিসি ও ইউএনও’র কাছে সুশাসনের দাবিতে স্মারকলিপি পেশের কর্মসূচির অংশ হিসেবে, ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটি আগামীকাল বেলা ১১টায় ঢাকার ডিসির কাছে স্মারকলিপি প্রদান করবে। এ সময় স্মারকলিপি পেশ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।
এইউএ/এমএসএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ উত্তরায় জামায়াতের উদ্যোগে ইচ্ছামতো কেনাকাটার সুযোগ পেলেন ২৫ জন
- ২ সরকারের সঙ্গে সম্পৃক্ততার সুযোগ নিয়ে কোথাও প্রভাব বিস্তার করা যাবে না
- ৩ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ৪ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৫ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ