রওশন, এরশাদ ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
ঈদুল আজহা উপলক্ষে বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাদের প্রত্যেককে পৃথক পৃথক ঈদ কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার খুরশিদ-উল আলম জাতীয় সংসদ ভবনে বিরোধী নেত্রীর অফিসে গিয়ে তার সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলামের কাছে ঈদ কার্ড হস্তান্তর করেন।
খুরশিদ-উল আলম এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে এইচ এম এরশাদের সংসদ ভবনের অফিসে যান এবং তার সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলামের কাছে ঈদ কার্ড হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল বিকেল সাড়ে ৫টায় বিএনপির নয়াপল্টনের অফিসে যান এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে একটি ঈদ কার্ড হস্তান্তর করেন।
বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির