এরশাদের আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করেছেন রওশন
ফাইল ছবি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী।
তিনি জানান, অনিবার্য কারণে আজ সংবাদ সম্মেলন করে রংপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে। প্রার্থী ঘোষণার তারিখ পরে জানানো হবে।
এর আগে শুক্রবার রওশন এরশাদের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে রংপুর-৩ আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুর পর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাইয়ের দিন ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ ৫ অক্টোবর। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এইউএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী