আ.লীগকে ঈদের শুভেচ্ছা জানাবে বিএনপি
বাংলাদেশ আওয়ামী লীগকে ঈদের শুভেচ্ছা জানাবে জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বেলা ১১টায় আ.লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানাবে বিএনপি। বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আওয়ামী লীগের ৩ সদস্যের একটি দল বিএনপিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
এসময় আওয়ামী লীগের পক্ষে সহ-সম্পাদক মো. সিকান্দার আলী, সুশান্ত কুমার বাইন এবং কে.এম ওয়াহিদুর রহমান বিএনপির মুখপাত্র এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপনের হাতে ঈদের শুভেচ্ছা কার্ড তুলে দেন।
এমএম/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ২ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৩ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৪ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির
- ৫ সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই