ময়মনসিংহ ও আন্তর্জাতিক টিমে অনুমোদন জি এম কাদেরের
পার্টিকে সু-সংগঠিত ,গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দুটি সাংগঠনিক টিমের অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। টিম দুটি হলো- আন্তর্জাতিক টিম ও ময়মনসিংহ বিভাগীয় টিম।
আন্তর্জাতিক সাংগঠনিক টিমের আহ্বায়ক করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে। সদস্য সচিব করা হয়েছে প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানকে। এ টিমের সদস্য মেজর (অব.) আশরাফ উদ দৌলা, মাহমুদুর রহমান মাহমুদ, এম.এ. মুনিম চৌধুরী বাবু।
সাংগঠনিক টিম ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক করা হয়েছে পার্টির প্রেসিডিয়াম সদস্য এম.এ. সাত্তারকে। সদস্য সচিব করা হয়েছে পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদকে। এ ছাড়া সদস্যরা হলেন- জহিরুল ইসলাম জহির, নির্মল দাশ, মো. ইলিয়াস উদ্দিন।
এইউএ/এমকেএইচ
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী