ছাত্রদল নেতাদের বাসায় পুলিশি তল্লাশির নিন্দা
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আহমেদ সাইমুম এবং ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাজের বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
শনিবার সন্ধ্যায় সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটওয়ারি প্রেরিত এক বিবৃতিতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, পুলিশের কাছে ছাত্রদল নেতা-কর্মীদের হয়রানির অন্যতম হাতিয়ার এখন রাত-বিরাতে তাদের বাসা-বাড়িতে তল্লাশি এবং পরিবারের সদস্যের সাথে অমানবিক আচরণ করা। কোনো গণতান্ত্রিক সমাজে বসবাসরত কোনো নাগরিকের সাথে এমন আচরণ নিশ্চয়ই কারো কাছে কাম্য নয়।
নেতারা অবিলম্বে তল্লাশির নামে ছাত্রদল নেতা-কর্মীদের বাসায় পুলিশের এমন আক্রমণাত্মক অভিযান বন্ধের আহ্বান জানান। অন্যথায় দেশের ছাত্র জনতা আইনের প্রতি তাদের শ্রদ্ধা হারিয়ে ফেলতে পারে বলেও মন্তব্য করেন তারা।
এমএম/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির