ষড়যন্ত্র করতে খালেদা বিদেশে গেছেন : নৌ মন্ত্রী
নৌ মন্ত্রী শাহজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিদেশে গেছেন চিকিৎসার জন্য নয়, আলোচনা করতে। তিনি চিকিৎসার কথা বলেননি। এটা এক ধরনের ষড়যন্ত্র। শনিবার সন্ধ্যায় চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকা পরিদর্শনকালে এ কথাগুলো বলেছেন।
এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলে দিয়েছেন তিনি আলোচনার জন্য বিদেশে গিয়েছেন। আর যদি চিকিৎসার জন্য যেতেন অবশ্যই তিনি চিকিৎসার কথা বলতেন। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জনগণ উনার পেট্রলবোমার রাজনীতি বন্ধ করে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে বিরোধী দলের আন্দোলন জনগণ দমিয়ে দেয়।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে তাদের পড়তে হবে তা তারা বিশ্বাস না করলেও জনগণ তাকে দেখিয়ে দিয়েছে। এখন তাদের ষড়যন্ত্র করা ছাড়া কোনো উপায় নাই। আমার মনে হয় তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তার রায় হয়ে যাবে। তার ফেরা নিয়ে সন্দেহ আছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাছির আরিফ মাহমুদ, বিআইডব্লিউটিএ কমেডোর এম মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইকরাম চৌধুরী/এমজেড/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির