দেশে ফিরলেন মির্জা ফখরুল
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে মির্জা ফখরুলকে স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এর আগে গত ২৭ জুলাই তিনি ঢাকা থেকে সিঙ্গাপুর যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক নিউইয়র্কে যান বিএনপির এই নেতা। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সেখান থেকে পুনরায় গত সিঙ্গাপুরে যান তিনি।
নাশকতার মামলায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল। ক্যারোটিড আর্টারির চিকিৎসার কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকায় গত ১৪ জুলাই সুপ্রিম কোর্ট ফখরুলকে বিদেশে যেতে জামিন দেন।
এমএম/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির