মানহানির মামলায় মির্জা ফখরুলের জামিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলে কটুক্তির আভিযোগে দায়ের করা মানহানির মামলা থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ইউনুছ খানের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহর মাধ্যমে জামিন আবেদন করেন মির্জা ফখরুল। আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
প্র্রসঙ্গত, ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নুর-ই আলম সিদ্দিকী বাদি হয়ে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে মামলাটি দায়ের করেন।
এফএইচ/এআরএস/এসকেডি/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির