আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হলেন চুমকি
ফাইল ছবি
আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি।
শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ২১তম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনার তার নাম ঘোষণা করেন।
মেহের আফরোজ চুমকি বিগত সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি এবারই প্রথম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন বর্তমান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা।
এইউএ/এসএইচএস/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি