আ.লীগের কমিটিতে নতুন মুখ শাজাহান ও চুমকি
২১তম সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের ঘোষিত আংশিক কমিটিতে দুটি পদে নতুন মুখ এসেছে। শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত সভাপতি শেখ হাসিনা এরপর আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটি পর্যালোচনা করে দেখা গেছে, কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য পদে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
শ্রমিক নেতা শাজাহান খান একসময় জাসদের রাজনীতি করতেন। ১৯৯১ সালের দিকে আওয়ামী লীগে যোগ দেন।
গাজীপুরের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির বাবা ছিলেন শহীদ ময়েজউদ্দিন। ময়েজউদ্দিন ১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন।
এইউএ/জেডএ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদ নির্বাচনে ভরাডুবি, এবার স্থানীয় নির্বাচনে অংশ নেবে জাপা
- ২ বিএনপি সবসময় জনগণের সেন্টিমেন্ট ধারণ করে: প্রতিমন্ত্রী টুকু
- ৩ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে কমিটি গঠন
- ৪ মানুষের পাশে থাকাই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি: মেয়র শাহাদাত
- ৫ জুলাই সনদের বিপক্ষে গেলে সরকার পরিচালনার অধিকার কেড়ে নেবে জনগণ