লিবারেল পার্টির সম্মেলনে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নিপুণ
অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সম্মেলনে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্রুস এডওয়ার্ডস নিপুণকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন।
শায়রুল কবির বলেন, অস্ট্রেলিয়া লিবারেল পার্টির ফেডারেল উইমেনস কমিটির সম্মেলনে তিনি পর্যবেক্ষক হিসেবে যোগ দেবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি সম্মেলন চলবে। সম্মেলনে বিভিন্ন দেশের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
কেএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি