পিলখানায় নিহতদের কবরে শ্রদ্ধা জানাবে বিএনপি
পিলখানা হত্যাকাণ্ডের ১১ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানাবেন বিএনপি নেতারা।
সোমবার দিবাগত রাত ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, ২৫ ফেব্রুয়ারি বিডিআর ট্র্যাডেজি দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে সকাল ১০টা ৩০ মিনিটে বিএনপির প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করবেন।
তিনি বলেন, মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রুহুল আলম চৌধুরীসহ সাবেক সামরিক কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করবেন।
কেএইচ/বিএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নাগরিক ভোগান্তি কমাতে ইশরাক হোসেনের ১০ দিনের কর্মসূচি
- ২ এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা-জাইমা
- ৩ দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির
- ৪ রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান
- ৫ প্রশাসনের লোকেরা বলেছিল ‘মুখ বন্ধ করো, জিতিয়ে দেবো’, কিন্তু আপস করিনি