আওয়ামী লীগের যৌথসভা আজ
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকার দুই মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের একটি যৌথসভা মঙ্গলবার (৩ মার্চ ) বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে বিজয়ী দুই মেয়র এবং ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্যদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এফএইচএস/এমএফ/জেআইএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ২ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প
- ৩ তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ৫ এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী