জঙ্গিবাদী তৎপরতার জনক জিয়া : ইনু
ফাইল ছবি
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদী তৎপরতার জনক হচ্ছে জেনারেল জিয়াউর রহমান ও পরবর্তীতে তার স্ত্রী বেগম জিয়া। সুতরাং যারা মানুষ পোড়ানোর সঙ্গে, সাম্প্রদায়িকতার সঙ্গে এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে সরকার জাতীয় ঐক্য গঠনে এক পায়ে খাড়া আছে। শুক্রবার বেলা ১১ টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা মহাজোটের মধ্য দিয়ে এই জাতীয় ঐক্যের প্রতিফলন করেছি। কমিউনিস্ট পার্টিসহ বাকি যারা গণতান্ত্রিক দল আছে তাদেরকেও এই ঐক্যে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভয়াবহ জঙ্গিবাদী নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দোসর জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটি থেকে এবং রাজনীতি থেকে হটিয়ে না দেয়া পর্যন্ত এদেশে আগুন যুদ্ধের সন্ত্রাসীদের মূল উৎপাটন সম্ভব নয়।
মন্ত্রী আরো বলেন, গণতন্ত্র ধ্বংসকারী জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া কিংবা ফখরুল সাহেবদের মুখে আমরা গণতন্ত্রের কথা শুনতে চাই না। উনি যদি এতই গণতন্ত্রের চর্চা করবেন তবে যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলা ভাইরা কিভাবে সরকারি প্রশাসনে তাণ্ডব চালিয়েছিল। কিভাবে ২১ আগস্টের খুনিদের প্রশাসন রক্ষা করেছিল। এর কৈয়ফিয়ত দিয়ে তারপর জাতীয় ঐক্যের কথা বলুন।
দুই বিদেশী নাগরিকের হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন ঘটনা নয় এটা গভীর চক্রান্ত। তদন্ত চলছে, কয়েকদিন পরেই দেশবাসী দেখতে পারবে কারা এর সঙ্গে জড়িত।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আল-মামুন সাগর/এসএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগিরই কাউন্সিল: ফখরুল
- ২ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৩ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা
- ৫ বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা: মেয়র শাহাদাত