লিটন কারাগারে : প্রতিবাদে রোববার রেল-সড়ক অবরোধ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ (এমপি মঞ্জুরুল ইসলাম লিটন সমর্থিতরা) রোববার রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা দিয়েছে। লিটনের মুক্তি এবং আদালত বাইরে দলের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, রোববার বামনডাঙ্গা রেল স্টেশন এবং সুন্দরগঞ্জ উপজেলা সদর সংলগ্ন রামজীবন ইউনিয়নের বালারঁিছড়া চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
উলে¬খ্য, বৃহস্পতিবার লিটনের জামিনের পক্ষে জনমত প্রদর্শনের জন্য স্থানীয় নেতাকর্মীরা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ করে। এতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় গুলি ও টিআর সেল নিক্ষেপ করে পুলিশ।
অমিত দাশ/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগিরই কাউন্সিল: ফখরুল
- ২ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৩ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা
- ৫ বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা: মেয়র শাহাদাত