ডোমারে শতাধিক বিএনপি কর্মীর জাপাতে যোগদান
নীলফামারীর চিলাহাটিতে শতাধিক বিএনপি কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। মঙ্গলবার ডোমার উপজেলার চিলাহাটি জাতীয় পার্টির অফিসে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগডাবুড়ী ইউপি জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির মনজু।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। এ সময় নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলী (বুলু), জেলা মটর মালিক সমিতির সভাপতি ও কুন্দপুকুর ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা শাহাজান চৌধুরীসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি থেকে সাবেক ইউপি সদস্য সফিয়ার রহমান বাবলু, সাদেক হোসেন, আব্দুল কুদ্দুসসহ শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকী বলেন, বিএনপির রাজনীতি এখন বিদেশ ভিত্তিক। দেশে বিএনপির মাথা তুলে দাঁড়ানোর সুযোগ না থাকায় বিদেশের বসে রাজনীতি করছে। চিলাহাটিসহ উত্তরাঞ্চলের উন্নয়নের এরশাদের বিকল্প নাই। জাতীয় পার্টি সু-সংগঠিত হচ্ছে।
জাহেদুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম
- ২ যারা সংস্কার বাস্তবায়ন চায় না তাদের ‘অন্তরের সংস্কার’ কামনা পাটওয়ারীর
- ৩ জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান এবি পার্টির
- ৪ সরকার জাতিকে জুলাই গণ-অভ্যুত্থান ভুলিয়ে দিতে চায় : মাওলানা মামুনুল হক
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ কখনোই ক্ষমা করবে না: শিশির মনির