চারুকলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে শোক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চরুকলা অনুষদ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান এক বিবৃতিতে এ শোক জ্ঞাপন করেন।
নেতৃদ্বয় শোক জ্ঞাপন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর আল হেলাল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সোহেল রানা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। শুক্রবার বাদ জুমা ২য় জানাজা শেষে বগুড়ার নাটাই পাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এমএইচ/এআরএস/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন