যাত্রাবাড়ীতে পুলিশ-জামায়াত সংঘর্ষ, আটক ২
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওয়ারী জোন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) নূরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, জামায়াত-শিবির কর্মীরা যাত্রাবাড়ীর কোনাপাড়া মুরগির ফার্ম এলাকায় মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় মিছিল থেকে পুলিশের দিকে ঢিল ও ককটেল ছোড়া হলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ব্যানারসহ দুইজনকে আটক করে পুলিশ।
এআর/জেডএইচ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সংরক্ষিত নারী আসন: রুমিন ফারহানা ছাড়া স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে
- ২ আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের ‘দেশবিরোধী গোপন চুক্তি’ বাতিল চায় সিপিবি
- ৩ ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হলেন যুবদল নেতা মুরাদ
- ৪ পার্থের বক্তব্যে সংসদে উত্তাপ, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়
- ৫ জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠে সক্রিয় থাকবে ছাত্রশিবির