লন্ডনে বসে খালেদা দুই বিদেশি হত্যার নির্দেশ দিয়েছে
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লন্ডনে বসে খালেদা জিয়া দুই বিদেশি হত্যার নির্দেশ দিয়েছেন, পুলিশ হত্যা করেছেন, তাজিয়া মিছিলে হামলা চালিয়ে মানুষ হত্যা করেছেন। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতেই তিনি এ কাজ করেছেন। কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না।
শনিবার দুপুরে কুষ্টিয়া-ঢাকা রোডস্থ নির্মাণাধীন কুষ্টিয়া মেডিকেল কলেজ ক্যাম্পাস চত্বরে কলেজের নির্মাণ অগ্রগতি পর্যবেক্ষণ করার সময় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ইফতেখার মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এরপর বিকেলে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন করেন।
আল-মামুন সাগর/এসএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগিরই কাউন্সিল: ফখরুল
- ২ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি একমত হয়েছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করবে
- ৩ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪ নতুন ধারার নেতৃত্বে তারেক রহমান, প্রথম মাসেই স্পষ্ট বার্তা
- ৫ বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা: মেয়র শাহাদাত