প্রণব মুখার্জি মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর জাতীয় পার্টির
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেছেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে পার্টির নেতৃবৃন্দ ঢাকার ভারতীয় হাইকমিশনে যান। জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং জাতীয় পার্টির যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম রহমান পারভেজ এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ শোক বইতে স্বাক্ষর করতে বাংলাদেশের প্রতি প্রয়াত প্রণব মুখার্জির অনুরাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বন্ধু প্রতিম বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে প্রণব মুখার্জির অবদানের কথা উল্লেখ করেন। জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ প্রয়াত প্রণব মুখার্জির বিদেহী আত্মার চির শান্তি কামনা করেছেন।
এইউএ/এফআর/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী