মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, কুয়েতে নতুন কমিটি
বাংলাদেশ ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অন্যদিকে কুয়েতে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ দফতর সেল থেকে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে মানিকগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত ও কুয়েত ছাত্রলীগের নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। তবে কী কারণে মানিকগঞ্জ জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে তা জানানো হয়নি।
অন্যদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক মনির হোসেন তুষারকে সভাপতি ও লতিফুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কুয়েত শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদি পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।’
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ইলিয়াস খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. পেয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মামুন খান মিজান।
একই বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজ শাখা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টিও জানানো হয়।
এমএইচ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ২ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৩ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান
- ৪ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে জনগণ প্রস্তুত: আবু সুফিয়ান
- ৫ বিএনপির আলোচনা সভার তারিখ পরিবর্তন