চার যুবদল নেতাকে গ্রেফতারে নিন্দা প্রকাশ
প্রতীকী ছবি
নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী সদর উপজেলা যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন-সহ চার নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। রোববার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রেরিত এক বিবৃতিতে শাহজাহান এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বিএনপি’র এ যুগ্ম মহাসচিব বলেন, গ্রেফতার ও নির্যাতনের মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার চক্রান্ত কোনক্রমেই ফলপ্রসূ হবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে দিয়ে দেশে একজনের শাসন কায়েম করতেই দেশব্যাপী ত্রাস সৃষ্টির অংশ হিসেবে গ্রেফতারি অভিযানের ধারাবাহিকতায় নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী সদর উপজেলা যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন-সহ চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, শনিবার দিনগত রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে।
এমএম/আরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সরকার: ফখরুল
- ২ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
- ৩ জুলাই অভ্যুত্থানে গণতন্ত্রে ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
- ৪ পদ্মায় ডুবলো যাত্রীবাহী বাস, ‘কর্তৃপক্ষের অবহেলা’ দেখছেন মির্জা ফখরুল
- ৫ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান