আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা বুধবার
বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল বুধবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
এমএমএ/এআরএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ২ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৩ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি
- ৪ খামেনির মৃত্যুতে খোলা শোক বইতে সই করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল
- ৫ বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী