মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতিকে অব্যাহতি
গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সভাপতি মো. শহিদুলাহ শহীদকে অব্যাহতি দিয়েছে মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে বিএনপির কেন্দ্রীয় অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মালয়েশিয়া শাখার দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল বলেন, শৃঙ্খলা রক্ষায় শহিদুলাহ শহীদকে দলে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করা হলেও তিনি শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ অব্যাহত রাখেন। তাই কেন্দ্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতেও যদি তিনি তা অব্যাহত রাখেন তাহলে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি হাজী সৈয়দ জাকিরুল আলম, আব্দুর রউফ লিটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুলাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এসএম বশির আলম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রমুখ।
এআরএস/আরআইপি
সর্বশেষ - রাজনীতি
- ১ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’র আশঙ্কা দূর করে ভোটারের আস্থা ফিরিয়ে আনতে হবে
- ২ রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান
- ৩ বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ
- ৪ ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ: সালাম
- ৫ মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর