শনিবার দেশে ফিরতে পারেন খালেদা
লন্ডনে চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করা হলেও এবার নির্ধারিত তারিখেই তিনি দেশে ফিরবেন বলে বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য ১৫ দিনের কথা বলে ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। তারপর দেশে ফেরার একাধিক তারিখ পরিবর্তন করেছেন তিনি।
এমএম/এসআইএস/এআরএস
সর্বশেষ - রাজনীতি
- ১ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান
- ২ সবাই মিলে দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
- ৩ ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করবেন: মির্জা আব্বাস
- ৪ সাইবার বুলিংয়ের শিকার নারীদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান
- ৫ ১৬ দিনে ৪৮ জেলা সফর করেছেন জামায়াত আমির