এখনো সক্রিয় পাকিস্তানের প্রেতাত্মারা : আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনো সক্রিয় রয়েছে। যারা এ দেশ চায়নি, তারা আন্দোলনের নামে কথায় কথায় হরতাল ডেকে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।
বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে তখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। এক সময় সার চাইতে গিয়ে মানুষের প্রাণ দিতে হয়েছে। আর এখন মানুষের ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছে সরকার।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।
শুভ্র মেহেদী/এআরএ/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ টোকা দিয়ে ফেলতে যেও না, তোমাদের বাপ-মায়ের বিয়ের আগে থেকে রাজনীতি করি
- ২ মাহমুদুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াত
- ৩ সদিচ্ছা থাকলে এক মাসেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব: অর্থমন্ত্রী
- ৪ নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার
- ৫ ইতিবাচক রাজনীতির ধারা আরও মজবুত করতে হবে: নজরুল ইসলাম