ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান গ্রেফতার
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আবদুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট নগরের মিরাবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রদল নেতা আবদুল কাইয়ূম জানান, রাতে যৌথ বাহিনীর সদস্যরা আবদুল আহাদ খান জামালের বাসা ঘিরে ফেলে। এসময় ছাত্রদল নেতা জামাল বাসায় ছিলেন। পরে বাসা থেকে জামালকে গ্রেফতার করে কোতোয়ালী থানার উদ্দেশে নিয়ে যায় পুলিশ।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বলেন, জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ছামির মাহমুদ/বিএ
সর্বশেষ - রাজনীতি
- ১ রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান
- ২ বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ
- ৩ ভোট কারচুপির ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ: সালাম
- ৪ মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর
- ৫ ধানের শীষের বিজয়েই ভালো থাকবে বাংলাদেশ: আমীর খসরু