৭০ দিন পর গুলশানে বসছেন খালেদা
টানা ৭০ দিন পর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যার পর গুলশান নিজ কার্যালয়ে আসবেন তিনি।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম ম্যাডাম অফিস করবেন।
প্রসঙ্গত, সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর শারীরিক চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে রোববার দেশে ফিরেছেন তিনি।
এমএম/একে/পিআর
সর্বশেষ - রাজনীতি
- ১ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি: তারেক রহমান
- ২ সবাই মিলে দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
- ৩ ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি এই দোয়া করবেন: মির্জা আব্বাস
- ৪ সাইবার বুলিংয়ের শিকার নারীদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান
- ৫ ১৬ দিনে ৪৮ জেলা সফর করেছেন জামায়াত আমির