বীর শহীদদের প্রতি বিকল্পধারার শ্রদ্ধা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি মো. মহসিন চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে মি. ঢাকা, ঢাকা মহানগর উত্তর বিকল্পধারার সহ-সভাপতি ড. আবু নোমান, যুবধারার সহ-সভাপতি সম্রাট ইকবাল হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শিহাব, শ্রমজীবী ধারার সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, চলচ্চিত্রধারার সভাপতি হানিফ মাহমুদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিকল্পধারা মহাসচিবের একান্ত সহকারী জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।
কেএইচ/ইএ/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি