তারেক শামসুর রেহমানের মৃত্যুতে ফখরুলের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৭ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, তারেক শামসুর রেহমান বাংলাদেশের একজন খ্যাতিমান গবেষক ছিলেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে তার গবেষণা কর্ম রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার বিশ্লেষণ ছিল খুব উঁচুমানের।
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
কেএইচ/জেডএইচ/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, প্রকাশ করবেন ব্যাংক স্টেটমেন্ট
- ২ যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে, এটাই বিকল্প
- ৩ তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ৫ এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী