সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে
আসন্ন পৌর নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। রোববার দুপুর ২টায় নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে (ইসি) যাবেন। বাকী সদস্যরা হলেন- খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ এস এম আবদুল হালিম, ক্যাপ্টেন (অব.) সুজাউদ্দিন ও বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল।
সূত্রে জানা যায়, পৌর নির্বাচনে অংশগ্রহণের বিষয় নিয়ে সিইসির সঙ্গে আলাপ-আলোচনা করবেন বিএনপির প্রতিনিধিরা। এর আগে শনিবার দুপুরেও ইসিতে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধি দল।
এমএম/আরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি