সন্ধ্যায় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন খালেদা
দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় করবেন তিনি।
খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় কৌশল নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন তিনি। মতবিনিময় শেষে গণমাধ্যমের সঙ্গে বিএনপি প্রধান কথা বলতে পারেন বলে জানিয়েছে একটি সূত্র।
এমএম/এআরএস/এমএস
সর্বশেষ - রাজনীতি
- ১ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে
- ২ সড়ক দুর্ঘটনায় আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা রফিকুল
- ৩ বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী নেতারা কি দলে ফিরতে পারবেন?
- ৪ ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
- ৫ হাসনাত আব্দুল্লাহকে ‘হেনস্তার’ ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা